বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় দুই অভিনেত্রী আনুশকা শর্মা ও দীপিকা পাড়ুকোন। ব্যক্তি জীবনে তাদের সম্পর্কও বেশ ভালো। এমনকি আনুশকার বিয়ের পর ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা। কিন্তু এবার বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন এ দুই অভিনেত্রী।
মুক্তির অপেক্ষায় রয়েছে আনুশকা শর্মা অভিনীত সিনেমা পরী। আগামী ৯ ফেব্রুয়ারি এটি মুক্তির কথা রয়েছে। অন্যদিকে গত ১ ডিসেম্বর দীপিকা অভিনীত পদ্মাবতী সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বিক্ষোভের কারণে তা পিছিয়ে যায়। সম্প্রতি কয়েকটি সংশোধনীর পর সেন্সর ছাড়পত্র পায় এটি। শোনা যাচ্ছে, আনুশকার পরী’র সঙ্গে একই দিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।
এ প্রসঙ্গে বক্স অফিসে বিশ্লেষক রমেশ বালা মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘দীপিকা পাড়ুকোনের ভক্তদের জন্য সুসংবাদ, খুব সম্ভবত ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে পদ্মাবতী।’
আনুশকার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেপরী সিনেমাটি প্রযোজনা করছেন প্রেরণা আরোরা ও অর্জুন এন কাপুর। এ প্রসঙ্গে প্রযোজক প্রেরণা আরোরা বলেন, ‘পদ্মাবতী নিয়ে সবার উৎসাহের মাত্রাটা অন্য পর্যায়ে পৌঁছে গেছে। এটি যখনই মুক্তি পাবে অনেক দর্শক টানবে। পদ্মাবতী’র সঙ্গে যে সিনেমাই মুক্তি পাবে তার ওপর প্রভাব পড়বে।’
একটি সূত্রের দেয়া তথ্যমতে, পরী সিনেমাটি ছোট পরিসরে তৈরি কিন্তু এর কনটেন্ট খুবই ভালো। সিনেমার প্রযোজকরা এর আগে দীপিকার সঙ্গেও কাজ করেছেন। তাই পদ্মাবতী সিনেমার জন্য তারা তারিখ পরিবর্তন করতেও পারেন। কিন্তু তারা এটি তখনই করবেন যখন পদ্মাবতী’র মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি
বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’
বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার
বিশ্বকাপে মেয়েকে মিস করছেন বাবা, কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা
বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক?
হবু বউ ব্রাজিল ভক্ত, ভেঙে গেল বিয়ে!
শিল্পকলায় উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ প্রদর্শনী বৃহস্পতিবার
নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা? 