চমকে দিলেন ভয়ংকর আনুশকা! (ভিডিও)
বেশ লম্বা সময় বিরতি কাটিয়েছেন বলিউড তারকা আনুশকা শর্মা। বিয়ে, হানিমুন, নতুন বছর উদযাপন শেষ করে আবারও চলচ্চিত্রে ফিরেছেন তিনি। আনন্দ এল রাই পরিচালিত শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবির শুটিংয়ের মধ্য দিয়ে প্রত্যাবর্তন হলো তার।
আর এসেই চমকে দিলেন। সেই চমক একেবারে ভৌতিক। হয়তো ভাবছেন সে আবার কেমন চমক! উত্তরটা মিলে যাবে ইউটিউবে আনুশকার আপকামিং সিনেমা ‘পরী’র নাম লিখে সার্চ করলেই।
গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) ‘পরী’র টিজার প্রকাশ হয়েছে। সেই টিজারটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন আনুশকা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সুইট ড্রিমজ বন্ধুরা…’ হ্যাশট্যাগে দিয়েছেন ‘হোলি উইথ পরী’।
ভিডিওতে দেখা গেছে, ভয়ানক চেহারার এক আনুশকাকে। প্রসিত রায় পরিচালিত ‘পরী’তে আনুশকা বিপরীতে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। আগামী ২ মার্চ মুক্তি পাবে ছবিটি।

ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি
বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’
বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার
বিশ্বকাপে মেয়েকে মিস করছেন বাবা, কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা
বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক?
হবু বউ ব্রাজিল ভক্ত, ভেঙে গেল বিয়ে!
শিল্পকলায় উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ প্রদর্শনী বৃহস্পতিবার
নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা? 