News Bangla 24 BD | রুবেলকে মাশরাফীদের ‘অভিনন্দন’ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি করা রুবেল হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফীরা। শের-ই-বাংলা স্টেডিয়ামে ‘১০০’ লেখা বিশেষ ক্রেস্ট তুলে দায়া হয় রুবেলের হাতে। ওয়ানডে অধিনায়ক মাশরাফী ও সতীর্থরা মিলে গতকাল শুক্রবারের ম্যাচে নামার আগে রুবেলকে অভিনন্দন জানানোর দৃশ্যটি মঞ্চায়িত করেন। খেলোয়াড়রা ছাড়াও রুবেলকে অভিনন্দন জানান পেস বোলিং কোচ কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দুই উইকেট তুলে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রুবেল। টাইগার পেসারদের মধ্যে প্রথম একশ উইকেট শিকার করেছেন মাশরাফী। প্রথম পেসার হিসেবে দুইশ উইকেটও ছাড়িয়ে গেছেন তিনি। রুবেলও চোখ রাখছেন সামনে। ৩০০ উইকেটের স্বপ্ন দেখছেন তিনি। গত মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন নিজের স্বপ্ন বিস্তৃত করার কথা। ‘একশটা উইকেট পেয়েছি, আট-নয় বছরে। এরমধ্যে এক বছর ইনজুরিতে ছিলাম। অনেক বছর লাগল। সবকিছু নির্ভর করছে কতগুলো ম্যাচ খেলার সুযোগ পাবো। আমাদের দেশে পেস বোলাররা হয়ত অতোবেশি সুযোগ পাই না। লক্ষ্য সেভাবে নাই। তারপরও চাই ২৫০-৩০০ উইকেট পেতে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ