News Bangla 24 BD | বিপাশার আবারও মা হওয়ার গুঞ্জন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

লিউড অভিনেত্রী বিপাশা বসু। ২০১৬ সালের এপ্রিলে করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। এরপর থেকে প্রায়ই তার মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও প্রতিবারই বিষয়টি অস্বীকার করেছেন এ অভিনেত্রী। তবুও তাকে ঘিরে এ ধরনের গুঞ্জন থামছেই না।

সম্প্রতি স্বামী করণ সিং গ্রোভারকে নিয়ে একটি স্পা সেন্টারে গিয়েছিলেন বিপাশা। এ সময় ঢিলেঢালা পোশাক পরেছিলেন তিনি। এছাড়া গাড়িতে বসা অবস্থায় নাকি তার বেবি বাম্প দেখা যায়। এরপরই এই তারকার মা হওয়ার গুঞ্জন শুরু হয়। এদিকে নিজের ৩৯তম জন্মদিনে বিপাশা জানান, করণ তাকে এমন একটি উপহার দিয়েছেন যা কয়েকদিনের মধ্যেই তিনি পাবেন। তবে কী উপহার দিয়েছেন তাৎক্ষণিকভাবে জানাতে রাজি হননি এ অভিনেত্রী। এর আগে বিপাশা জানিয়েছিলেন, বিয়ের দুই বছর পূর্ণ হলে মা হওয়ার কথা ভাববেন তিনি। মজার বিষয় হলো, কয়েকমাস পরেই এ তারকা দম্পতির বিয়ের দুই বছর পূর্ণ হতে যাচ্ছে। তাই দুই দুই চার মিলিয়ে বিপাশার মা হওয়ার গুঞ্জনটা এবার বেশ জোরালো।

কিন্তু আবারো এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিপাশা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন: ‘আবারো আশ্চর্য হলাম! যখন গাড়িতে বসে ছিলাম আমার কোলে একটি ব্যাগ ছিল। আর তাতেই কিছু মিডিয়া আমার মা হওয়ার গুঞ্জন শুরু করে দিলো। আমি অন্তঃসত্ত্বা নই। বিরক্ত লাগছে। ধৈর্য্য ধরুন। এটা তখনই হবে যখন আমরা চাইব।

এ বিভাগের অন্যান্য সংবাদ