ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে জিম্বাবুয়ের সামনে সহজ সমীকরণই ছিল। বাংলাদেশকে হারাও। কিন্তু সেটা আর হল কই। ২১৭ রানের জয়ের লক্ষ নিয়ে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে মাত্র ১২৫ রানেই গুটিয়ে গিয়েছে ক্রেমার বাহিনী। ৩৬.৩ ওভারেই জিম্বাবুয়ের ১০ উইকেট শিকার করে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুল নিল টাইগাররা।
মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই এনামুল হক বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারানোর পর তামিম ইকবাল ও সাকিব আল হাসান ১০৬ রানের দুর্দান্ত একটি জুটি গড়ে বড় স্কোর গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন। তবে সাকিব ৫১ রান আউট হওয়ার পর ধীরে ধীরে বাংলাদেশ বিপর্যয়ে পড়ে। তৃতীয় উইকেটে তামিমের সঙ্গে মুশফিক করেন ৩৫ রানের জুটি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 