আগের মতো অভিনয়ে নিয়মিত নন। বিয়ে, সংসার, সন্তান পর্ব নিয়েই বেশি ব্যস্ততা তার। গেল কয়েক বছর ধরে বলা চলে প্রতি বছর একটি করে সিনেমা করছেন তিনি। সেই ধারাবাহিকতায় নতুন বছরে নতুন ছবিতে কাজ করতে চলেছেন মিসেস অজয় দেবগণ।
আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কাজল। ছবির কাজ শুরু হবে ২৪ জানুয়ারি থেকে। নাম ‘এলা’। এটি প্রযোজনা করবেন তার স্বামী অজয় দেবগণ।
সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের নতুন ছবি নিয়ে কথা বলেন তিনি। সেখানে ছবির গল্পটাও বলে দিলেন কাজল। একক মাতৃত্বের গল্প। ছবিতে দেখা যাবে কাজল ওরফে এলা এক ডিভোর্সি মা। সন্তান পালন করার পাশাপাশি সে নিজেও জীবনে দাঁড়াতে চায়। গায়িকা হিসেবে নাম করতে চায়। একজন মহিলার জীবনের এই লড়াইটা তুলে ধরা হয়েছে এলা ছবিতে।
এমন গল্প পেয়ে দারুণ খুশি কাজল। বললেন, ‘ভিআইপি ২’-তে স্মার্ট বিজনেস ওম্যান। এবার এলায় ঘরোয়া অথচ দৃঢ়চেতা এক মহিলা। ভার্সিটিলিটি বরাবরই কাজলের স্ট্রং পয়েন্ট।

ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি
বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’
বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার
বিশ্বকাপে মেয়েকে মিস করছেন বাবা, কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা
বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক?
হবু বউ ব্রাজিল ভক্ত, ভেঙে গেল বিয়ে!
শিল্পকলায় উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ প্রদর্শনী বৃহস্পতিবার
নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা? 