চিত্রনায়ক সুমিত চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও কাজ করে যাচ্ছেন। এবার একটি মিউজিক ভিডিওর মডেল হলেন। তার সঙ্গে রয়েছেন মডেল শাকিলা। ‘বেপরোয়া মন’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ।
অ্যামোজ রেকর্ডসের ব্যানারে নির্মিত এ গানে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা। রঞ্জু রেজার কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। এতে সুমিত ও শাকিলার পাশাপাশি মডেল হয়েছেন শাওন গানওয়া।
এ প্রসঙ্গে সুমিত বলেন, ‘সচরাচর মিউজিক ভিডিওর কাজ করা হয় না। তবে গানটি আমার অসম্ভব ভালো লেগেছে। আর নির্মাণ ভাবনাটাও বেশ ফিল্মি। আশা করছি, দর্শকরা হতাশ হবেন না।’
কণ্ঠশিল্পী শাওন গানওয়ালা বলেন, ‘যেমন গান তেমন ভিডিও হয়েছে। আমিও আনন্দিত। অ্যামোজ রেকর্ডসের জন্য শুভকামনা। আশা করছি, সবাই আমাদের গান-ভিডিও দেখে মুগ্ধ হবেন।’
নির্মাতা মাহিন আওলাদ বলেন, ‘গানটি খুবই রোমান্টিক।চেষ্টা করেছি সেভাবেই পর্দায় তুলে আনতে। ভিডিওটি প্রকাশের পর থেকে প্রচুর ইতিবাচক সাড়া পাচ্ছি। এটাই বড় স্বার্থকতা। ধন্যবাদ অ্যামোজ রেকর্ডস কর্তৃপক্ষকে- আমার প্রতি আস্থা রাখার জন্য।’
গতকাল ২৫ জানুয়ারি ‘বেপরোয়া মন’ গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। গানটি ইউটিউব চ্যানেল ছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সবকটি মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক প্ল্যাটফর্মে।
দেখুন : ‘বেপরোয়া মন’ গানটি।

ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি
বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’
বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার
বিশ্বকাপে মেয়েকে মিস করছেন বাবা, কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা
বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক?
হবু বউ ব্রাজিল ভক্ত, ভেঙে গেল বিয়ে!
শিল্পকলায় উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ প্রদর্শনী বৃহস্পতিবার
নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা? 