তুষারঝড়ে অচল যুক্তরাষ্ট্র : নিহত ১০
প্রবল তুষারঝড়ে প্রায় অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। প্রায় সাড়ে আট কোটি লোক ঝড়ের কবলে পড়তে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলি। ঝড়ের কবলে পড়ে বিভিন্ন অঙ্গরাজ্যে নিহত হয়েছে ১০ জন।
ঝড়ের প্রচণ্ডতার কারণে ওয়াশিংটনসহ ১০টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া তুষারঝড় ৩৬ ঘণ্টা স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
কোনো কোনো এলাকা দুই ফুট তুষারের নিচে চাপা পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। এই তুষারঝড়ের মাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
শনিবার সকাল পর্যন্ত তুষার ঝড়ের কবলে পড়ে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুজন নর্থ ক্যারোলিনায় বাজে আবহাওয়ার কারণে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 