News Bangla 24 BD | ভালোবাসা দিবসে দীপিকার পরিকল্পনা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আবেদনময়ী রূপ ও অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এক দশকের অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা।

ব্যক্তিজীবনে রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার প্রেমের গুঞ্জন শোনা যায়। রাম-লীলা সিনেমার শুটিং সেটে তাদের প্রেমের সম্পর্ক শুরু বলে জানা যায়। এরপর বিগত প্রায় চার বছর প্রেম ও বিয়ে নিয়ে অনেকবারই আলোচনায় এসেছে এ জুটি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দীপিকা। এদিকে কয়েকদিন বাদেই বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ এই দিনটি নিয়ে তার পরিকল্পনা কী জানতে চাওয়া হয় এই অভিনেত্রীর কাছে। দীপিকা বলেন, ‘ভালোবাসা দিবস কিংবা চকলেট দিবসের কথা যদি বলেন, তাহলে প্রতিদিনই আমাদের উদযাপন করা উচিৎ। আমি আমার পরবর্তী সিনেমার প্রস্তুতি নিচ্ছি। ভালোবাসা দিবসেও এটিই করব।’

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত ‘পদ্মাবত’। এতে রানি পদ্মিনি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমাটি বক্স অফিসেও সফল। এখন পর্যন্ত প্রায় ২৫০ কোটি রুপি আয় করেছে এটি। এতে আরো অভিনয় করেছেন রণবীর সিং ও শহিদ কাপুর।

এ বিভাগের অন্যান্য সংবাদ