News Bangla 24 BD | গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালী ও কেক কাটা, মহানগরের রাজবাড়ি রোডে অবস্থিত আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ১১ টায় গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সেলিনা ইউনুসের সভাপতিত্বে এবং মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফাহিমা আক্তার হোসনার সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নীলিমা আক্তার লিলি । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান এবং সহ দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম, জেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, মহানগর মহিলা বিষয়ক সম্পাদিকা ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ