মোবাইল ইন্টারনেটে ‘পে পার ইউজ’ ৫ টাকার বেশি নয়: বিটিআরসি
গ্রাহকদের ‘বিল শক’ থেকে রক্ষার উদ্দেশ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারে ‘পে পার ইউজ (যতটুকু ব্যবহার ততটুকু বিল)’ এর সীমা ৫ টাকায় বেঁধে দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। ১ মার্চ থেকে এই নিয়ন্ত্রণ সীমা কার্যকর করতে অপারেটরগুলোর কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রাহকের অজান্তে ‘পে পার ইউজ’র বিল ৫ টাকার বেশি করা যাবে না। তবে গ্রাহক চাইলে এই হারে ব্যবহার চালিয়ে যেতে পারবেন।
সাধারণত মোবাইল ইন্টারনেটে ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন অপারেটরের গ্রাহকরা নানা প্যাকেজ নেন। যদি কোনো গ্রাহকের ডেটা প্যাক থেকে থাকে কিন্তু মেয়াদ অনুযায়ী ব্যবহারের কোটা অতিক্রান্ত হয়ে যায় বা ডেটা শেষ হয়ে যায়, তখন অতিরিক্ত ব্যবহারের জন্য গ্রাহককে ‘পে পার ইউজ’ হারে বিল দিতে হয়। এই হার সাধারণত ০.০১ টাকা/১০ কেবি (+ট্যাক্স) বা ০.০২ টাকা/১০ কেবি চার্জ করা হয়ে থাকে। তবে অপারেটরদের ভিন্ন ভিন্ন হার রয়েছে।
অনেক সময় গ্রাহকদের প্যাকেজ শেষ হয়ে যাওয়ার পর তারা প্যাকেজটি নবায়ন করেন না বা পাকেজটি বন্ধ করা হয় না, তখন তার ইন্টারনেট ব্যবহার ‘পে পার ইউজ’ হারে চলে। এই হারে টাকা কাটার বিষয়টি অনেক সময় গ্রাহকের অজান্তেই ঘটে যায়। বিটিআরসির পাঠানো চিঠিতে বলা হয়, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের ‘বিল শক’ থেকে রক্ষা করার জন্য ‘পে পার ইউজ’ ৫ টাকার বেশি হবে না। তবে কোনো গ্রাহক ৫ টাকার বেশি লিমিট নিতে চাইলে তার কাছ থেকে এমএসএস বা ইউএসএসডির মাধ্যমে কনসেন্ট বা সম্মতি নিতে হবে, যাতে করে গ্রাহকের কাছ থেকে পরবর্তীতে কোনো অভিযোগ উত্থাপিত হলে অপারেটর বা গ্রাহকের দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম
সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন 