তেলেগু সিনেমায় বাংলাদেশের মেঘলা
র্যাম্প মডেল মেঘলা মুক্তা। মিডিয়ায় দীর্ঘ সময় কাজ করেছেন তিনি। তবে চলচ্চিত্রে শুরুর দিকে কলকাতার অভিনেতা অঙ্কুশের বিপরীতে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমাতে অভিনয় করেন তিনি। এরপর যৌথ প্রযোজনার সিনেমা ‘নবাব’-এ অভিনয় করে দর্শকের প্রশংসা পান। সৈকত নাসির পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পাষাণ’ সিনেমার আইটেম গান ‘বেবি বেবি’-তে কলকাতার নায়ক ওমের সঙ্গে পারফর্ম করতেও দেখা গেছে তাকে। এবার জানালেন নতুন সিনেমার খবর। প্রথমবার তেলেগু সিনেমাতে কাজ করেছেন এই অভিনেত্রী।
এ বিষয়ে মেঘলা মুক্তা বলেন, ‘প্রায় তিন মাস আমি ভারতে ছিলাম। সেখানকার বিভিন্ন লোকেশনে প্রথমবার তেলেগু সিনেমাতে অভিনয় করলাম। এটা সত্যিই অন্যরকম এক অভিজ্ঞতা ছিলো আমার। দুদিন হলো সিনেমার শুটিং এবং গানের কাজ শেষ করে ঢাকায় ফিরেছি। নতুন এই সিনেমার নাম ‘সাকালাকালাভাললাবুডু’-যার মানে হচ্ছে অলরাউন্ডার। সিনেমাটি পরিচালনা করেছেন শিবা গণেশ। আর এতে আমার নায়ক হিসেবে কাজ করেছেন তানিশক রেড্ডি। আশা করি, সিনেমাটি ভারতের দর্শকরা পছন্দ করবেন।

ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি
বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’
বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার
বিশ্বকাপে মেয়েকে মিস করছেন বাবা, কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা
বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক?
হবু বউ ব্রাজিল ভক্ত, ভেঙে গেল বিয়ে!
শিল্পকলায় উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ প্রদর্শনী বৃহস্পতিবার
নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা? 