News Bangla 24 BD | কাল ঢাকায় আসছেন ঋতুপর্ণা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

আগামীকাল সকালে ঢাকায় আসছেন কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা। অভিনেতা ও পরিচালক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবির প্রচারণায় অংশ নিতেই নায়িকার এ ঢাকা সফর। পরিচালক সূত্রে জানা গেছে, প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘একটি সিনেমার গল্প’। এর কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা। এরইমধ্যে ইউটিউবে নায়িকার লিপে যাওয়া ‘গল্প কথার ঐ কল্পলোকে জানি একদিন চলে যাবো’ গানটি প্রকাশিত হয়েছে। এতে ঋতুপর্ণার অভিনয় এবং আঁখি আলমগীরের গায়কীর বেশ প্রশংসাও করছেন অনেকে। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর ও সঙ্গীত করেছেন রুনা লায়লা। গতকাল মুঠোফোনে কলকাতা থেকে ঋতুপর্ণা বলেন, ‘এবার পাঁচদিনের জন্য ঢাকায় আসছি শুধুমাত্র একটি সিনেমার গল্প’র প্রচারণার জন্য। ইচ্ছে আছে হলে হলে গিয়ে চলচ্চিত্রটি উপভোগ করার। দর্শকের সঙ্গে সরাসরি কথা বলারও ইচ্ছে আছে আমার। সবচেয়ে বড় কথা হলো একটি সিনেমার গল্প এতো ভালো গল্পের একটি সিনেমা যে, আমার নিজেরই আগ্রহ হচ্ছে হলে বসে তা উপভোগ করার। আলমগীর ভাই নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা এবং নির্মাতা। তার নির্দেশনা আমি দারুণ উপভোগ করেছি। তাই আমি খুব আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে। দর্শকের ভালোলাগার মতোই কাহিনী আছে একটি সিনেমার গল্পে।’ এদিকে আলমগীর জানান, আগামী ১১ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে ‘একটি সিনেমার গল্প’র সকল কলাকুশলী ‘বাংলা ঢোল’র আয়োজনে এক সাংবাদিক সম্মেলনে অংশ নেবেন। সেখানে এই ছবির গানের অডিও প্রকাশ হবে। এর বাইরে ঋতুপর্ণা বর্তমানে কলকাতায় নেহাল দত্তের পরিচালনায় ‘অপরাজেয়’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার সঙ্গে বাংলাদেশের অরিনও কাজ করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ