News Bangla 24 BD | সোনমের বিয়েতে নাচবেন জানভি - News Bangla 24 BD
News Head

কথিত প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে অভিনেত্রী সোনম কাপুর। পুরোদমে চলছে বিয়ের প্রস্তুতি। বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় এমন গুঞ্জন উড়ছে।

সোনমের বিয়েতে সংগীতানুষ্ঠানের দায়িত্বে থাকছেন বলিউডের প্রসিদ্ধ কোরিওগ্রাফার ফারাহ খান। তার তত্ত্বাবধায়নে চলছে নাচের মহড়া। আর চাচাতো বোনের বিয়ের সংগীতানুষ্ঠানে নাচবেন জানভি কাপুর। মায়ের জনপ্রিয় সব গানের তালে নাচবেন শ্রীদেবী কন্যা। এছাড়া অভিনেতা অর্জুন কাপুর, রণবীর সিং ও নির্মাতা করন জোহরের নাচও নাকি থাকছে।

এদিকে বিয়ের সকল প্রস্তুতি নিয়ম মতো হলেও নিমন্ত্রণপত্রের ব্যাপারে একটু ব্যতিক্রম সোনম-আনন্দ। আর দশটা বিয়ের মতো সোনমের বিয়েতে থাকছে না কোনো কাগজের নিমন্ত্রণ পত্র। শোনা যাচ্ছে, এর পরিবর্তে ডিজিটাল নিমন্ত্রণ পাঠানোর পরিকল্পনা করেছেন তারা। সোনম ও আনন্দ দুজনই কাগজ সংরক্ষণের ব্যাপারে খুবই সচেতন। তারা মনে করছেন বিয়ের নিমন্ত্রণপত্র মানেই অনেক কাগজের অপচয়। তাই তারা পরিবারের সদস্যদের নিমন্ত্রণ পত্র ছাপাতে নিষেধ করেছেন। এর পরিবর্তে তারা চমৎকার একটি ডিজিটাল নিমন্ত্রণ পত্র নকশা করেছেন, যা বন্ধু ও আত্মীয়দের ফোনে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা গেছে, আগামী ৭ ও ৮ মে সোনমের মেহেদি, সংগীত ও বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। এর মধ্যে মেহেদি অনুষ্ঠান হবে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত এ অভিনেত্রীর বিলাসবহুল বাংলোতে। সংগীত অনুষ্ঠান হবে লীলা হোটেলে। এ হোটেলটি সোনমের বন্ধুর পরিবারের মালিকানাধীন। সর্বশেষ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বান্দ্রায় অবস্থিত সোনমের খালা কবিতা সিংয়ের বাড়িতে।

দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে অনেকদিন ধরেই সোনমের প্রেমের গুঞ্জন চলছে। প্রায়ই বিভিন্ন স্থানে দেখা যায় তাদের। এছাড়া পরস্পরের প্রতি ভালোলাগার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ বিভিন্নভাবে প্রকাশ করেন তারা। সোনমের পারিবারিক অনুষ্ঠানেও নিয়মিত অতিথি হিসেবে থাকেন আনন্দ। যদিও বিয়ের ব্যাপারে এখনো ঘোষণা দেননি এ কথিত প্রেমিক জুটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ