News Bangla 24 BD | মা হচ্ছেন অানুষ্কা! - News Bangla 24 BD
News Head
 ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিয়ের পর চার মাস অতিক্রান্ত। এখন সংবাদমাধ্যমের কাছে মুচমুচে খবর, ‘জুনিয়র বিরাট কোহলি’ কবে আসছেন! ২০১৭-র ডিসেম্বরে চার হাত এক হয়েছিল বিরাট-অানুষ্কার।

গত বছরের ‘ওয়েডিং অফ দ্য ইয়ার’ বিরুষ্কার সাত পাকে বাঁধা পড়ার ঘটনাই। ক্রিকেট ও বলিউডের দুই সেলিব্রিটির বিবাহের হ্যাংওভার এখনও কাটেনি। নবদম্পতি হনিমুন, হ্যাংআউট থেকে ফ্ল্যাট ক্রয়— সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে বারে বারেই।

দেশেও এত সম্মান পাননি বিরাট! বিদেশ থেকে এল রাজকীয় অভ্যর্থনার আহ্বান বিয়ের পর চার মাস অতিক্রান্ত। এখন সংবাদমাধ্যমের কাছে মুচমুচে খবর, ‘জুনিয়র বিরাট কোহলি’ কবে আসছেন!

অানুষ্কা কি অন্তঃস্বত্ত্বা, এমন গসিপ প্রায়ই শোনা যায় সোশ্যাল মিডিয়ায়। এবার জনপ্রিয় এক হিন্দি প্রচারমাধ্যম ‘অমর উজালা’ অানুষ্কার গর্ভবস্থার ভুয়ো খবর করে শিরোনামে।

‘অমর উজালা’-র এক আর্টিকেলে লেখার শিরোনাম, ‘‘কোহলির ঘরে খুব তাড়াতাড়ি শোনা যাবে শিশুর কলতান। আসছে ছোটা বিরাট।’’

প্রসঙ্গত, বিরাট কিংবা অানুষ্কা কেউ-ই স্বীকার করেননি এমন খবর। কোনওরকম ভিত্তি ছাড়াই এমন খবরে তোলপাড় পড়ে যায় গোটা দেশ জুড়ে। এমন ‘নকল’ খবর সোশ্যাল মিডিয়ায় নজরে আসা মাত্র টুইটারেত্তিরা ট্রোল করা শুরু করেন সেই প্রচারমাধ্যমকে।

অনেকেই বিদ্রুপাত্মক ভঙ্গিতে কমেন্ট করা শুরু করেন। ‘‘আপনারা প্রেসে খবর ছাপেন নাকি, আলট্রাসাউন্ড মেশিনে?’’, ‘‘ডান হাতি না বাঁ-হাতি হবে সেটাই আপনারা বলে দিন’’, ‘‘অমর উজালা কি জেন্ডার টেস্ট করেছে নাকি!’’, ‘‘ছোট বিরাট কেন, ছোটা অনুষ্কা নয় কেন?’’— এমনই হাজারো কমেন্টের ভিড়ে লজ্জিত হতে হয়েছে সেই প্রচারমাধ্যমকে।

সূত্র-এবেলা

এ বিভাগের অন্যান্য সংবাদ