News Bangla 24 BD | এরশাদ রওশনকে আশ্বস্ত করে লিখেছেন, আপনি সংসদীয় দলের নেতৃত্বে আছেন, আর আমি পার্টির নেতৃত্বে আছি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

এরশাদ রওশনকে আশ্বস্ত করে লিখেছেন, আপনি সংসদীয় দলের নেতৃত্বে আছেন, আর আমি পার্টির নেতৃত্বে আছি


গত কয়েক দিন ধরে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ ও তার স্ত্রী এবং দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশনের মধ্যে চলছে বিরোধ। বিরোধের কারণ জি এম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা করেন এরশাদ। এরপর পার্টির মহাসচিব পদ থেকে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে অব্যাহতি দিয়ে রুহুল আমিন হাওলাদারকে দলের নতুন মহাসচিব ঘোষণা দেন তিনি।
এমন অবস্থায় শনিবার রওশন এক বিবৃতি দেন। তিনি এরশাদের এসব সিদ্ধান্তকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান। ওই বিবৃতির পরিপ্রেক্ষিতে রোববার এরশাদ চিঠি দেন রওশনকে।
চিঠিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ নেই জানিয়ে এরশাদ তার স্ত্রীকে ‘প্রিয় সহকর্মী’ সম্বোধন করে লিখেছেন, আপনি পার্টির একজন শীর্ষ নেতা এবং সিনিয়র প্রেসিডিয়াম সদস্য হিসেবে পার্টির চেয়ারম্যানের কাছে কোনো বিষয়ে আবেদন কিংবা বিবেচনার আহ্বান জানাতেই পারেন। সেটা আপনার সাংগঠনিক অধিকার। কিন্তু পার্টির স্বার্থে বিবৃতিতে উল্লেখিত আপনার প্রস্তাবটি বিবেচনা করতে পারলাম না বলে দুঃখিত।
চিঠিতে এরশাদ রওশনকে আশ্বস্ত করে লিখেছেন, আপনি সংসদীয় দলের নেতৃত্বে আছেন, আর আমি পার্টির নেতৃত্বে আছি। আমাদের উভয়ের মিলিত প্রচেষ্টায় জাতীয় পার্টি আগামী দিনে এগিয়ে যাবে।
এরশাদ আরও লিখেছেন, জি.এম. কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান করার ব্যাপারে আপনারও সম্মতি ছিল। কো-চেয়ারম্যান জাতীয় পার্টির কোনো গঠনতান্ত্রিক পদ নয়।
এরশাদ রওশনকে লিখেছেন, জিয়াউদ্দিন বাবলুকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহাসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছি। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আপনাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন। এটা ছিল দলকে বিভক্ত করার একটি ঘৃণ্য ষড়যন্ত্র।

এ বিভাগের অন্যান্য সংবাদ