লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা সাহা মিমের আজকের অবস্থানের পেছনে তার মায়ের অবদান অনেক। মেয়ের অর্জনে মা যেমন খুশি হন বারবার, এবার মায়ের অর্জনে মিম অনেক খুশি। আজ মিম তার মা ছবি সাহার জন্য জীবনের শ্রেষ্ঠ মুহুর্তের মুখোমুখি হতে যাচ্ছেন। বিশ্ব মা দিবস উপলক্ষে আজ এই লাক্সসুন্দরীর মা ছবি সাহাকে ‘গরবিনী মা’ সম্মাননায় ভূষিত করা হবে। রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ এ্যা- হসপিটাল কর্তৃক আয়োজিত ‘গরবিনী মা সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাত থেকে ছবি সাহা এই সম্মাননা গ্রহণ করবেন। মায়ের প্রাপ্তিতে ভীষণ উচ্ছ্বসিত মিম। তিনি বলেন, ‘আমার কর্মক্ষেত্রে আমার সফলতাকে বিবেচনা করে আমার মাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে, এটা যে আমার জন্য কতোটা ভালোলাগার, আনন্দেরÑতা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার আজকের এই সফলতার পেছনে আমার বাবা-মা দুজনেরই ভূমিকা রয়েছে। আমার মা আমার সঙ্গে থেকে থেকে আমাকে সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন। বাবা আমার ছোট বোন মমিকে সে সময়টায় আগলে রেখেছেন। আমার বাবা আমার মাকে আমায় নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন বলেই মা আমার জন্য কষ্ট করেছেন, চ্যালেঞ্জ গ্রহণ করে আমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গেছেন। তাই মায়ের এই প্রাপ্তির নেপথ্যে বাবারও অবদান অপরিসীম। আমি কৃতজ্ঞ ডা. আশীষ দাদাসহ সংশ্লিষ্ট সবার কাছে।’ মিমের মা ছবি সাহা বলেন, ‘মেয়ের সাফল্যের জন্য গরবিনী মা সম্মাননায় ভূষিত করা হচ্ছে আমাকে। এ যে পরম আনন্দের, ভালোলাগার। বিধাতার অসীম কৃপায় মিমকে মানুষের মতো মানুষ করতে পেরেছি, সেইসাথে এই মিডিয়ার পথচলায় পেয়েছি সবার সহযোগিতা।’ জানা গেছে, আজ সকাল ১১টায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে ‘গরবিনী মা সম্মাননা’র আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, মিমের বাবা বীরেন্দ্র নাথ সাহা, মা ছবি সাহা এবং ছোট বোন প্রজ্ঞা সিনহা মমি। মমি বর্তমানে উচ্চশিক্ষায় কানাডায় আছেন। শিক্ষাক্ষেত্রে তার সাফল্যে মমির বাবার হাতে আজ ‘টোলারবাগ সনাতন ধর্মীয় কল্যাণ সমিতির ৪র্থ পুনর্মিলনী ২০১৮’তে বিশেষ সম্মাননা তুলে দেয়া হবে। ছবি জাকি জামান

ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি
বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’
বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার
বিশ্বকাপে মেয়েকে মিস করছেন বাবা, কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা
বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক?
হবু বউ ব্রাজিল ভক্ত, ভেঙে গেল বিয়ে!
শিল্পকলায় উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ প্রদর্শনী বৃহস্পতিবার
নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা? 