বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন হবে, কী থাকবে?
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। যারা খেলার খোঁজখবর রাখেন, তারা সবাই জানেন আর দুই সপ্তাহ পরেই মাঠে গড়াচ্ছে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’। তবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি কোথায় হবে, সেটি কি সবাই জানেন? কিংবা অনুষ্ঠানে কি কি আয়োজন থাকবে?
উদ্বোধনী অনুষ্ঠানটি সুন্দর না হলে টুর্নামেন্টের শুরুটাই যেন ম্যাড়ম্যাড়ে হয়ে যায়। আর ভালো হলে সেটা মনে দাগ কেটে থাকে অনেকটা দিন। ২০১২ লন্ডন অলিম্পিকের জমকালো আয়োজনই যেমন এখনও তরতাজা ক্রীড়াপ্রেমীদের মনে।
চার বছর আগে (২০১৪ সালে) ব্রাজিল বিশ্বকাপের কথাই ধরুন না! জেনিফার লোপেজ আর পিটবুলের কি স্টেজ মাতানো পারফরম্যান্সই না ছিল! ২০১৮ সালেও এমন একটি উদ্বোধনী অনুষ্ঠান থাকছে। সেটি ১৪ জুন টুর্নামেন্টের প্রথম ম্যাচের ঘন্টাখানেক আগেই
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি হবে লুঝনিকি স্টেডিয়ামে, যাতে ৮০ হাজারের মতো দর্শক ধারণ ক্ষমতা। এই স্টেডিয়ামেই ১৫ জুলাই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে।
তো এবারের অনুষ্ঠানে কি থাকছে? বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’ ইতোমধ্যেই সবার মুখে মুখ। এই সং নিয়েই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হবেন উইল স্মিথ আর নিকি জ্যাম। এছাড়াও অনুষ্ঠানে থাকবে স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। রাশিয়ান সংস্কৃতির অনেক অজানা বিষয় ফুটিয়ে তোলা হবে অনুষ্ঠানে। মাঠ ভরা দর্শকের সামনে জিমন্যাস্ট এবং ট্র্যামপোলিনিস্টদেরও পারফরম্যান্স দেখানোর কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 