আমাদের প্রশাসন, অর্থবল, পেশিশক্তি নেই, একমাত্র শক্তি জনসমর্থন– জি এম কাদের
জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের মন্তব্য করে বলেছেন রাজনীতির স্বার্থে এবং জনগণের ‘বিশ্বাসযোগ্যতা অর্জন করতে’ মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সদস্যদের বেরিয়ে আসা উচিত । কারণ জাতীয় পার্টি একদিকে বিরোধী দল, আবার অন্যদিকে সরকারের মন্ত্রিসভায় আছে।’
মঙ্গলবার ঢাকার বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় সংস্কৃতি পার্টি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের প্রশাসন, অর্থবল, পেশিশক্তি নেই, একমাত্র শক্তি জনসমর্থন। এটা যদি না থাকে, তাহলে আমরা শূন্য। কিন্তু আমাদের জনসমর্থনও দিন দিন কমতে কমতে তলানিতে ঠেকেছে। ভোটের রাজনীতিতে আমরা রাজনীতি ও ভোটবিহীন অবস্থায় পৌঁছে গেছি। গত পৌরসভা নির্বাচনে তা স্পষ্ট দেখা গেছে।’
তিনি আরো বলেন, ‘কারও বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই। বক্তব্য একটাই, আমরা কোয়ালিশন বিরোধীদল চাই না। আমরা জনগণের হয়ে কথা বলতে চাই, জনগণের আস্থা অর্জন করতে চাই। কারণ, জনগণ চাচ্ছে আমরা যেন এগিয়ে যাই। এটা আমার কথা না, দলের তৃণমূল নেতাকর্মীদের কথা।’

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 