News Bangla 24 BD | ১১৩ বছর বয়সে পরবর্তী জন্মদিন পালনের অপেক্ষা! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

১১৩ বছর বয়সে পরবর্তী জন্মদিন পালনের অপেক্ষা!


পৃথিবীতে ১০০ বছরের বেশি জীবিত থাকা ব্যক্তির সংখ্যা খুব বেশি নয়।কিন্তু ১১৩ বছর বয়সে এসে পরবর্তী জন্মদিনের দিকে তাকিয়ে থাকার বিষয়টি খানিকটা অবাক করার মতো।ব্রিটেনের সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স এখন ১১৩ বছর। তার জন্মদিনে এবার বহু মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

গ্লেডিস হুপার নামের এই নারী সম্প্রতি তার জন্মদিন পালন করছেন। সে উপলক্ষে অনেকে তাকে অনলাইন এবং ডাকযোগে শুভেচ্ছা পাঠিয়েছেন।জন্মদিনে এই শুভেচ্ছা পেয়ে তিনি অভিভূত। সেজন্য সবাইকে কৃতজ্ঞতাও জানিয়েছেন। একসময় তিনি পেশায় কনর্সাটের পিয়ানো বাদক ছিলেন।এই জন্মদিনের শুভেচ্ছা পেয়ে তিনি পরবর্তী জন্মদিনের দিকে তাকিয়ে আছেন।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে গ্লেডিস হুপার তার ছেলের কাছে ১৯১৬ সালের ৩রা সেপ্টেম্বরের একটি ঘটনার বর্ণনা দিচ্ছেন।সেদিন জার্মানির একটি বিমানকে লন্ডনের আকাশে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। একশো বছর আগের সে ঘটনা এখনো পরিষ্কার মনে আছে তার।

তার ছেলের বয়স এখন ৮৫ বছর। তিনি জানালেন এখনো তার মায়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন চিঠিপত্র আসছে।এমনকি আমেরিকা, কানাডা, বেলজিয়াম এবং অস্ট্রেলিয়া থেকে ফেসবুকের মাধ্যমে শুভেচ্ছা জানানো হচ্ছে।একজন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ একশো বছর আগে যুদ্ধের স্মৃতি বর্ণনা করার জন্য ধন্যবাদ।”
সূত্র: বিবিসি বাংলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ