News Bangla 24 BD | ফেইক আইডি নিয়ে বিব্রত তানজিন তিশা - News Bangla 24 BD
News Head

টিভি পর্দার ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশা ঈদের আগে সময়টা বেশ ব্যস্ততার মধ্য দিয়ে পার করেছেন। সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ করেছেন ঈদের নাটকের জন্য। ব্যস্ততার এই সময়টাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে খুব একটা আসা হয়নি তার। তবে ঈদের কয়েকদিন আগে থেকে একটা বিষয়ে বিব্রত হতে থাকেন তিশা। ঈদের পর সেটা অসহনীয় পর্যায়ে এসেছে বলে জানালেন তিনি।

তিশা জানান, ঈদের আগে থেকে কে বা কারা যেন তার নামের একটি ফেইক ফেইসবুক আইডি থেকে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। তার পরিচিত-অপরিচত সবাইকেই পাঠাচ্ছে। যারা তার মূল আইডির সঙ্গে আছে তাদেরও পাঠাচ্ছে। তারা আবার তাকে সে আইডির স্ক্রিনশট নিয়ে তাকে টেক্সট পাঠাচ্ছে। প্রতিদিন তার পরিচিত কাছের মানুষদের রিকোয়েস্ট পাঠাচ্ছে সেগুলো তারা আবার তাকে পাঠাচ্ছে। সবাই মনে করছেন এটা তার নতুন আইডি। আসলে সেটি তার আইডি নয়। কে বা কারা তাকে বিব্রত করতে এমনটি করছেন।

তানজিন তিশা আরও বলেন, ‘অবাক হচ্ছি আমি আমার আসল আইডিতে যে ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার করছি সে ফেইক আইডিতেও একই ছবি ব্যবহার করছে। আমি যে স্ট্যাটাস দিচ্ছি সে আইডি থেকেও একই স্ট্যাটাস বা আপডেট দেওয়া হচ্ছে। এতে সবাই মনে করছেন এটা আমারই আইডি। বিষয়টি আমাকে খুব বিব্রতকর অবস্থায় ফেলছে। সবাইকে বলতে হচ্ছে এটা আমার নয়।’

এদিকে ঈদের বেশ কয়েকটি নাটক প্রচার হয়েছে তিশার। যার সবগুলোই প্রশংসিত হয়েছে। প্রচারের অপেক্ষায় আছে আরও বেশ কয়েকটি নাটক।

এ বিভাগের অন্যান্য সংবাদ