ভারতে ঘূর্ণিঝড় ‘তিতলি’র তাণ্ডব, নিহত ৮
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’ প্রলয় চালাচ্ছে ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে। এ পর্যন্ত ৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় গণমাধ্যম জানায়, ‘তিতলি’ বেশি প্রলয় চালিয়েছে ওড়িশায়। তবে ৮ জন নিহত হয়েছে ওড়িশার প্রতিবেশী প্রদেশ অন্ধ্রতে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে এ পর্যন্ত তিন লাখ মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে ওড়িশার গোপালপুর এবং কলিঙ্গপট্টনমে আঘাত হানে তিতলি। সঙ্গে ছিল প্রবল জলোচ্ছ্বাস ও বৃষ্টিপাত।
জানা যায়, প্রায় তিন থেকে চার ঘণ্টা ভূমিধস হয়েছে। বিভিন্ন স্থানে গাছপালা এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে এবং কুচা এলাকায় বহু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গোপালপুর এবং বার্হামপুরসহ বেশ কিছু এলাকায় যোগাযোগ ব্যহত হচ্ছে।
ঝড়ের গতিবেগ ছিল প্রাথমিকভাবে ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। ওড়িশার গোপালপুরে আছড়ে পড়ার সময় ঝড়ের গতি ছিল প্রতি ঘণ্টায় ১০২ কিলোমিটার।
এ বিভাগের অন্যান্য সংবাদ

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা 