ম্যাচ সেরা মুশফিক ও সিরিজ সেরা তাইজুল
ঢাকা টেস্টে জিম্বাবুয়েকে ২১৮ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
ম্যাচের প্রথম ইনিংসে পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে অপরাজিত ২১৯ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন মুশফিক। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন খাদের কিনারায় তখন মাঠে নামেন মুশফিক। শক্ত হাতে দলের হাল ধরেন। এ অবস্থায় ব্যাটিং-এ নেমে মোমিনুল হকের সাথে ২৬৬ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন মুশফিক। পরে মোমিনুল ১৬১ রানে থেমে গেলেও, ৬৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ডাবল-সেঞ্চুরির স্বাদ নেন মুশফিক। উইকেটরক্ষক হিসেবে দ্বিতীয় ডাবল-সেঞ্চুরির স্বাদ নিয়ে বিশ্বরেকর্ড গড়েন মুশফিক। মুশফিকের আগে বিশ্বের আর কোন উইকেটরক্ষক দু’টি ডাবল-সেঞ্চুরি করতে পারেননি।
নিজের বিশ্বরেকর্ড গড়া ইনিংসে ১৮টি চার ও ১টি ছক্কা মারেন মুশফিক। এজন্য ৫৮৯ মিনিট ক্রিজে ও ৪২১টি বল খেলেছেন তিনি। এক্ষেত্রে বাংলাদেশের হয়ে রেকর্ডও গড়েছেন মুশি। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম দেশের ও নিজের অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট হাতে ৫৩৫ মিনিট ক্রিজে ছিলেন আমিনুল। আর জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ৫৮৯ মিনিট ক্রিজে থাকেন মুশফিক। আবার সবচেয়ে বেশি বল খেলাতে বাংলাদেশের ও বিশ্বের সর্বকনিষ্ট টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেলেন মুশফিক। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলকার বিপক্ষে ৪১৭ বল মোকাবেলা করেছিলেন অ্যাশ। এক্ষেত্রে আশরাফুলকে টপকে যান মুশফিকুর।
পুরো সিরিজের সেরা বোলার হলেন বাংলাদেশের তাইজুল ইসলাম। ২ ম্যাচের ৪ ইনিংসে ১৪৫ দশমিক ৪ ওভার বল করে ৩৭০ রানে ১৮ উইকেট শিকার করেন তিনি। ফলে সিরিজ সেরা হন তাইজুল। খবর বাসসের।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 