News Bangla 24 BD | বিএনপির মধ্যে পাকিস্তানের প্রেতাত্ত্বা রয়েছে : চুমকী এমপি - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

বিএনপির মধ্যে পাকিস্তানের প্রেতাত্ত্বা রয়েছে : চুমকী এমপি


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বিএনপির মধ্যে পাকিস্তানের প্রেতাত্ত্বা রয়েছে। এ কারণে আওয়ামী লীগ সরকারের কোন উন্নয়নকে বিএনপি সহ্য করতে না পেরে বিএনপি নেতৃবৃন্দ প্রলাপ বকছে।

তিনি শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মেয়েরা লেখাপড়ায় যত বেশী উৎসাহিত হবে, দেশ তত বেশী উন্নয়নের দিকে যাবে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পর্ণ। এখন নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করার পাশাপাশি বিজ্ঞান-প্রযুক্তিতেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, আইসিইউতে থাকা শ্রমিক কলেজকে আওয়ালী লীগ সরকার প্রাণ ফিরিয়ে দিয়েছে। বর্তমান সরকারের আমলেই কালীগঞ্জ শ্রমিক কলেজকে বিশ^বিদ্যালয় কলেজে রূপান্তর করা হয়েছে। ইনশাআল্লাহ এই আওয়ামী লীগ সরকারের আমলেই শ্রমিক বিশ^বিদ্যালয় কলেজকে সরকারী করণ করা হবে।

কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়ার সভাপতিত্বে ও প্রভাষক মো. জোবায়ের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আব্দুল মালেক সরকার, কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক পরিতোশ চন্দ্র গোপ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কামাল উদ্দিন দেওয়ান, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী বশির উদ্দিন, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, হাসান শরীফ খান ববি, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- জনপ্রিয় কন্ঠশিল্পী আরেফীন রুমী, কনা ও ইমরান।

এ বিভাগের অন্যান্য সংবাদ