বিএনপি থাকবে কি না, মীমাংসা এখনই: ইনু
বিএনপি রাজনীতি করতে পারবে কি না, এখন সেই প্রশ্ন মীমাংসার সময় এসেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার ময়মনসিংহ টাউন হল মাঠে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ময়মনসিংহ শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশে ইনু বলেন, যদি এ দেশে রাজনীতি করতে চান তাহলে খালেদা জিয়াকে আগে প্রমাণ করতে হবে যে তিনি রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসের নেত্রী না। অনেকেই বলেন, বিএনপির রাজনীতি নিয়ে আমি অগণতান্ত্রিক কথা বলি। কিন্তু আমার প্রস্তাব অগণতান্ত্রিক না। গণতন্ত্রকে স্থায়ী নিরাপত্তা দিতে জঙ্গি খালেদা জিয়াকে ক্ষমতা দখল করতে দেওয়া হবে না। খালেদার হাত ধরে বাংলাদেশের মাটিতে আর জঙ্গিদের ঘাঁটি গড়তে দেওয়া হবে না।
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় খালেদা জিয়ার সমালোচনা করে ইনু বলেন, যাঁরা মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করে তাঁরা হয় পাগল, না হয় আহাম্মক।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সময় মতো নির্বাচন দিয়ে গণতন্ত্রকে টিকিয়ে রেখেছে। আগুন সন্ত্রাসের নেত্রী নির্বাচনে না এলে তাঁর জন্য মায়াকান্না করার কোনো দরকার নেই।
সম্মেলনের উদ্বোধনী পর্বে ময়মনসিংহ জেলা জাসদের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ নুরুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, নাজমুল হক প্রধান, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ শিরীন আখতার, লুৎফা তাহের প্রমুখ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 