News Bangla 24 BD | ঝিনাইদহে মাজেদুল হত্যা মামলায় ১ আসামীর যাবজ্জীবন কারদন্ড - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে মাজেদুল হত্যা মামলায় ১ আসামীর যাবজ্জীবন কারদন্ড


 ঝিনাইদহঃ
ঝিনাইদহে হত্যা মামলার পলাতক আসামী গনেশকে যাবজ্জীবন কারদন্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক এম, জি, আযম এ রায় প্রদান করেন। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, ২০১২ সালের ২৫ জুন বিকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারের হাবিবুর রহমানের একটি খাবারের দোকানে মাজেদুল ইসলাম নামের এক কর্মচারি কাজ করছিলেন। সেসময় আসামী গনেশ পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের পিতা গোলাম মোস্তফা বাদী হয়ে গনেশকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। বিচারক দীর্ঘ শুনানী শেষে পলাতক আসামী গনেশকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। নিহত মাজেদুল ইসলাম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আসামী গনেশ সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামের মৃত. নরেন সরদারের ছেলে।

এ বিভাগের অন্যান্য সংবাদ