News Bangla 24 BD | কখন যে কে কিসে ধরা পড়ে তার ঠিক নেই-প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

কখন যে কে কিসে ধরা পড়ে তার ঠিক নেই-প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্যাসিনো ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত এটা ঠিক না। এটা বোর্ডের বিষয় না। ক্যাসিনোতে যিনি ছিলেন, তিনি ধরা পড়েছেন। কাজেই কখন যে কে কিসে ধরা পড়ে তার ঠিক নেই।’

কারাগারে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে ইঙ্গিত করে করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজারবাইজানের রাজধানী বাকুতে সদ্য সমাপ্ত ১৮তম জোট নিরপেক্ষ সম্মেলন (ন্যাম) নিয়ে মঙ্গলবার দুপুরে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘সাংবাদিকরা এত খবর রাখেন অথচ ক্যাসিনো জানেন না কেনো। এতদিন ধরে কোনো একটা গণমাধ্যম এমন নিউজ দিতে পারলো না। সাংবাদিকদের কেউ একটা নিউজ করেনি ক্যাসিনো নিয়ে। কেউ করেনি। আমি এটা ধরেছি। এর জবাব কি সাংবাদিকরা জাতির কাছে দিতে পারবেন? এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে কেউ কিছু বললেন না।’

শেখ হাসিনা বলেন, ‘মানুষ যখন অপরাধের সঙ্গে জড়ায় হয়তো প্রথম কেউ জানে না। কিন্তু একপর্যায়ে থাকে ধরা পড়তেই হবে। কখন কে কোন অপরাধে ধরা পড়ে তার কোনো ঠিক নেই। আমরা চাচ্ছি দেশের মানুষ শান্তিতে থাকুক। আর সেটাই করে যাচ্ছি।’

ক্রিকেট খেলোয়াড়দের ধর্মঘটের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্লেয়াররা হঠাৎ ধর্মঘট ডাকলো। তারা তাদের দাবি বিসিবিকে জানাতে পারতো। সেটা তারা করেনি। যাই হোক, পরবর্তীতে বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। সেটা এখন মিটমাট হয়ে গেছে। আমরা যেভাবে খেলোয়াড়দের সাপোর্ট দেই। এটা হয়তো অন্য কোনো দেশ করে না।’

সাকিব আল হাসানের বিরুদ্ধে ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করার অভিযোগে প্রধানমন্ত্রী বলেন, ‘বিসিবি সব সময় সাকিবের সঙ্গে আছে। সব ধরনের সহযোগিতা তাকে দেওয়া হবে। তবে ওর উচিত ছিল ফিক্সিংয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা। কিন্তু সে তা করেনি। গোপন না করে সেটা আইসিসিকে তার জানানো উচিৎ ছিল। সে এটা ভুল করেছে। আইসিসি যদি অবস্থান নেয়, সে ক্ষেত্রে আমাদের তো খুব বেশি কিছু করার থাকে না। তারপরেও আমাদের যা করার সেটা করা হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ