News Bangla 24 BD | মুমূর্ষু কিডনি রোগীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তথ্যমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায়

মুমূর্ষু কিডনি রোগীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তথ্যমন্ত্রী


মুমূর্ষু এক কিডনি রোগীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। ফেসবুকে একটি পোস্ট দেখে তথ্যমন্ত্রী মুমূর্ষু ওই রোগীকে চিকিৎসা সহায়তা দেয়ার জন্য এগিয়ে আসেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা সদরের আবদুল্লাহর দুটো কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় নিয়মিত ডায়ালাইসিস করতে হয় তাকে। কিছুদিন আগে অবস্থা এমন হয়েছিল যে ডায়ালাইসিস করার মতো অর্থও সংকুলান হচ্ছিল না। ফলে যন্ত্রণাময় মৃত্যু ঘনিয়ে আসছিল তার দিকে। এমনই সময় ফেসবুকে একটি পোস্ট দেখে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তাকে বাঁচিয়ে তুলতে এগিয়ে আসেন।

আবদুল্লাহর একমাত্র ছেলে নাজমুস সাকিবের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে দ্রুত অর্থ সাহায্য পাঠান ড. হাছান মাহমুদ। যোগাযোগের সময় সাকিবের মা অঝোরে কাঁদছিলেন। শুধু বলছিলেন, ‘আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীর অবস্থা খুব খারাপ।’

সাহায্য পেয়ে দ্রুত ডায়ালাইসিসের পর আবার সুস্থ হয়ে ওঠা আবদুল্লাহকে ঘিরে ভীষণ উৎফুল্ল পরিবারটি। নাজমুস সাকিব জানান, ‘আমরা তথ্যমন্ত্রী স্যারের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তার মঙ্গল করুন, তিনি দীর্ঘজীবী হোন। তার দেয়া সাহায্যে আমার বাবার বেশ কটা ডায়ালাইসিস হয়ে যাবে।’বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ