News Bangla 24 BD | উন্নত ও শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলার পথে কৃষি ও কৃষকদের পেছনে ফেলে রাখবে না-প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

উন্নত ও শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলার পথে কৃষি ও কৃষকদের পেছনে ফেলে রাখবে না-প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বাংলাদেশকে একটি উন্নত ও শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলার পথে কৃষি ও কৃষকদের পেছনে ফেলে রাখবে না।

বাংলাদেশ কৃষক লীগের ১০ম জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ বুধবার এই সম্মেলন হয়। শেখ হাসিনা বলেন, ‘আমরা উন্নত হব, তবে আমরা আমাদের কৃষক ও কৃষিকে বাদ না দিয়ে আমরা শিল্পোন্নত হয়ে উঠব।’

শেখ হাসিনা বলেন, ‘সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের অধিকার রক্ষা করা। কারণ, খাদ্য ও পুষ্টি কৃষি সরবরাহ করে কৃষিই আমাদের বাঁচিয়ে রেখেছে।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তাঁর সরকার কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সর্বভারতী কিষাণ সভার সাধারণ সম্পাদক অতুল কুমার অঞ্জন, কৃষক লীগের সভাপতি মোতাহের হোসেন মোল্লা এবং সম্পাদক খন্দকার শামসুল হক রেজা।

এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে কৃষক লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

কৃষক লীগের সাধারণ সম্পাদক সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন এবং অফিস সেক্রেটারি নাজমুল ইসলাম পাটোয়ারী শোক প্রস্তাব পাঠ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ও কৃষকদের উন্নয়নে ১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ কৃষক লীগের সর্বশেষ কাউন্সিল ২০১২ সালে ১৯ জুলাই অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মোতাহের হোসেন মোল্লা এবং খন্দকার শামসুল হক রেজা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ