News Bangla 24 BD | মধ্যরাতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

মধ্যরাতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল


শনিবার রাত ৮টা থেকে অথবা মধ্যরাতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল। স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এ জন্য সমুদ্রবন্দরগুলোতে মহাবিপদ সঙ্কেত জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের কয়েকটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক, কক্সবাজার, বরিশাল ও যশোর বিমানবন্দর বন্ধ রয়েছে।

শনিবার বিকাল ৪টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া দেশের অভ্যন্তরীণ বেশ কিছু রুটে কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ