News Bangla 24 BD | চিলমারীতে আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

চিলমারীতে আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ইতিহাস ঐতিহ্য ও উন্নয়নের ধারক বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়, দলীয় পতাকা ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী। প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়া লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, সহ-সভাপতি মোঃ আব্দুল ছাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু। দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল এর সভাপতিত্বে কাউন্সিলারদের কন্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চিলমারী উপজেলা শাখার সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম ও সাধারণ সম্পাদক আব্দুর কুদ্দুছ সরকার নির্বাচিত হন। সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ