News Bangla 24 BD | ঝিনাইদহে বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
পবিত্র গ্রন্থ আল কোরআনকে ব্যঙ্গ বিদ্রুপ করে  বাউল শিল্পী রিতা দেওয়ানের অকথ্য ভাষায় অশালীন মন্তব্য নিয়ে মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ থানাকে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্দ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ঝিনাইদহের কালীগঞ্জ আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম কুমার বিশ্বাস ঘটনা তদন্তের জন্য কালীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন। এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে গত সোমবার ঝিনাইদহে বিজ্ঞ আমলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন শিক্ষানবিশ আইনজীবী ও মাইটিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথা। এ মামলাটি আদালত আমলে নিয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। মামলার শুনানি পরিচালনা করেন ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিন্টু। এ সময় মামলাটির পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন, অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ প্রায় ২০ আইনজীবী। মামলার বাদী মিঠু মালিথা জানান, আল্লাহ ও পবিত্র গ্রন্থ আল কোরআনকে ব্যঙ্গ বিদ্রুপ করে অকথ্য ভাষায় অশালীন মন্তব্য করায় বাউল গানের শিল্পী রিতা দেওয়ান ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। যে কারণে ইমানি দায়িত্ববোধের জায়গা থেকে আমি মামলাটি করেছি। তিনি আশা করেন, ওই নারী বাউলের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করবেন আদালত।

এ বিভাগের অন্যান্য সংবাদ