News Bangla 24 BD | সংসদে যে আইন পাস হয়েছে বিএনপির কাছে কালো মনে হয়-আইনমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সংসদে যে আইন পাস হয়েছে বিএনপির কাছে কালো মনে হয়-আইনমন্ত্রী


আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘উনারা (বিএনপির নেতারা) আইন বুঝুক আর না বুঝুক, যেটা আমরা করি এটা তাদের কাছে কালো আইন বলে মনে হয়।’ সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা রাখার জন্য সংসদে যে আইন পাস হয়েছে তাকে কালো আইন বলে মন্তব্য করায় বিএনপির নেতাদের উদ্দেশে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বিএনপির নেতাদের উদ্দেশে আরো বলেন, ‘আপনারা (বিএনপি) আইনটি পড়ন এবং বুঝুন।’ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্ত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিকে ষ্টেশনে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ্যাড. আনিসুল হককে আসন্ন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি হওয়ার দাবি জানালে তিনি সভাপতি হতে অনীহা প্রকাশ করে নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,‘ আমি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হবো না, সদস্য হয়ে থাকতে চাই।’

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা যুবলীগ নেতা মো.আল-আমিন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ