News Bangla 24 BD | ভাইরাস শনাক্তে দেশের সব বিমানবন্দরে স্ক্যানার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ভাইরাস শনাক্তে দেশের সব বিমানবন্দরে স্ক্যানার


দেশের সব বিমানবন্দরে বিনামূল্যে উন্নত প্রযুক্তি সম্পন্ন স্ক্যানার মেশিন দিচ্ছে দক্ষিণ কোরিয়া। কোরিয়ান টেকনোলজির মেশিনটি সব ধরনের ভাইরাস শনাক্ত করতে সক্ষম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

করোনাভাইরাস নিয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে আমরা রেগুলার আলাপ-আলোচনা করছি। আজকে এটা নিয়ে স্পেসিফিক আলোচনা হয়নি। গতকাল আলোচনা হয়েছে, বৃহস্পতিবারও আলোচনা হয়েছে। এটা নিয়ে আমরা কনসার্ন আছি।

তিনি বলেন, রিসেন্টলি কোরিয়া থেকে একটা স্ক্যানিং সিস্টেম অ্যাওয়ার্ড করা হচ্ছে। যে কোনো ভাইরাস থাকলে ওটার মধ্য দিয়ে গেলেই ধরা পড়বে। আমাদের যে সিস্টেম আছে সেটাও থাকবে, ওটা থাকবে ইন ইডিশন। এটা আরও সিকিউরড।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, তারা এমনিতেই এটা (স্ক্যানার মেশিন) আমাদের দেবে। টেস্ট কেস হিসেবে আমাদের সবগুলো এয়ারপোর্টেই তারা দিচ্ছে। এটা কোরিয়ান টেকনোলজি, তারা এটা আবিষ্কার করেছে। তারা বলছে, এটা দিয়ে যে কোনো ভাইরাসসহ কেউ আসলেই ধরা পড়বে।

এদিকে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের অন্তত ৩০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে। শুধু রোববারই চীনে মারা গেছে ১০৫ জন। এছাড়া দেশটিতে আরও ২ হাজার ৪৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ৫৪৮ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ