News Bangla 24 BD | করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় চীন থেকে ফল আমদানিতে ব্যবসায়ীদের নিরুৎসাহিত করা হচ্ছে- কৃষিমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় চীন থেকে ফল আমদানিতে ব্যবসায়ীদের নিরুৎসাহিত করা হচ্ছে- কৃষিমন্ত্রী


করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় চীন থেকে ফল আমদানিতে ব্যবসায়ীদের নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার সচিবালয়ে ফল আমদানিকারকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আমদানিকারক প্রতিষ্ঠান ফ্রেশ ফ্রুটস ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিমুল হক ইসা বলেন, চীনে নববর্ষের ছুটি ছিল গত ২০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে যেগুলো এলসি সেগুলো আসছে, বাকিগুলো তারা বন্ধ করে রেখেছে। ওরাও লেবার পাচ্ছে না এক্সপোর্ট করার জন্য, এজন্য সে ফল আসবে না। রোজার মধ্যে সমস্যা হবে না, কারণ আমরা মালদ্বীপ, চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা থেকে ফল আমদানি শুরু করেছি।

এসময় কৃষিমন্ত্রী বলেন, ‘রোজার সময় আমরা মূলত খেজুর খেয়ে থাকি। সেই সময় অনেক গরম থাকবে। বিজ্ঞানীরা বলছেন, গরম পড়লে করোনাভাইরাস প্রাদুর্ভাব কমে যায়।’

‘এ মুহূর্তে আমদানিকারকদের চীন থেকে ফল আমদানিতে ডিসকারেজ (নিরুৎসাহিত) করব আমরা। এটা নিরুৎসাহিত করব। যদিও ফলের মাধ্যমে এ ভাইরাস আসে না’, বলেন আব্দুর রাজ্জাক।

কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেন, ‘এ ভাইরাসটা হিউম্যান হোস্ট ছাড়া অন্য মসলা বা ফলের মাধ্যমে ছড়ায় এ রকম কোনো নিউজ (সংবাদ) আন্তর্জাতিক বা দেশীয় গণমাধ্যমে আসেনি। চীনে নিউ ইয়ারের পর যেসব আমদানি শুরু হওয়ার কথা তা আসেনি। আমরা মনে করি না ফল বা মসলার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে।’

ফ্রেশ ফ্রুটস ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের নেতা সিরাজুল ইসলাম বলেন, দেশে প্রচুর পরিমাণে ফল উৎপাদন হচ্ছে। দেশে আম, তরমুজ প্রচুর পরিমাণে উৎপাদন না হলেও আমদানি হচ্ছে। এসব আমদানি বন্ধ করা উচিত।

সভায় কলা, লিচু, আনারসের আন্তর্জাতিক বাজার ধরতে প্রক্রিয়াজাত কারখানা স্থাপনে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। ফল রফতানির জন্য প্রক্রিয়াজাত ও প্যাকেজিং কারখানা করার জন্য ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন কৃষিমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ