একুশে ফেব্রুয়ারি দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতুতে বসলো আরও একটি স্প্যান। সেতুর জাজিরা প্রান্তের ২৯ ও ৩০ নম্বর পিলারের ওপর ২৫তম স্প্যানটি বসানো হয়েছে। এর ফলে পদ্মা সেতুর ৩৭৫০ মিটার বা পৌনে চার কিলোমিটার দৃশ্যমান হলো। এর আগে গত ১১ ফেব্রুয়ারি ২৪তম স্প্যান বসানো হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ২৫তম স্প্যানটি বসানো হয়।
পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল করিম মুরাদ জানান, শুক্রবার সকাল ৮টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ক্রেনে করে জাজিরা প্রান্তের দিকে রওনা দেয়। বেলা ১১টার দিকে জাজিরা প্রান্তের ২৯ ও ৩০ নম্বর পিলারের কাছে পৌঁছালে স্প্যানটি খুঁটির ওপর উঠানোর কাজ শুরু করে সেতু প্রকল্পের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে বিকেল ৩টার দিকে স্প্যানটি খুঁটির ওপর বসানোর কাজ শেষ হয়।
পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, পুরো সেতুতে মোট ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। স্প্যানগুলো চীন থেকে তৈরি করে বাংলাদেশে আনা হয়। চলতি বছরে সবগুলো স্প্যান বসানো শেষ হয়ে যাবে এবং আগামী বছরের জুলাই মাস নাগাদ সেতুর ওপর দিয়ে যান চলাচল করবে।
এ পর্যন্ত পদ্মা বহুমুখী সেতুর মূল সেতুর নির্মাণ কাজ ৮৫.৫০ শতাংশ এবং নদী শাসনের কাজ ৬৬ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৬.৫০ শতাংশ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 