News Bangla 24 BD | চীনের উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানের সুপারিশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

চীনের উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানের সুপারিশ


পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় চীন, মিয়ানমার এবং বাংলাদেশের সমন্বিত উদ্যোগে রোহিঙ্গা সমস্যা সমাধানের সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী এ.কে.আব্দুল মোমেন, গোলাম ফারুক খন্দ: প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন) সভায় অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, মুজিব বর্ষ উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ গ্রহণ নিশ্চিত করেছেন। বহির্বিশ্বে মুজিব বর্ষ উপলক্ষ্যে ব্যাপকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। দেশের অভ্যন্তরে এবং বাইরে মুজিব বর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কমিটির সদস্যদের সম্পৃক্ত করার সুপারিশ করা হয়।

কমিটি রপ্তানি জোরদারকরণে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ করে।

সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ