News Bangla 24 BD | বাংলাদেশে শনাক্ত করা হলো নভেল করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগীকে - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বাংলাদেশে শনাক্ত করা হলো নভেল করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগীকে


প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত করা হলো নভেল করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগীকে। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী।

নভেল করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন ইতালির দুইটি শহর থেকে সম্প্রতি দেশে ফিরেছেন বলে জানা গেছে। আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ব্রিফিংয়ে জানান, তাদের সবার অবস্থাই এখন স্থিতিশীল। তিনজনকেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নভেল করোনাভাইরাসে তিনজনের সংক্রমণের বিষয়ে শনিবার নিশ্চিত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ইতালি থেকে দুইজন দেশে আসার পর তাদের উপসর্গ দেখা দেয়। তারা আমাদের হটলাইনে ফোন দিলে আমরা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠাই। সেখানে দুজনের পজেটিভ আসে।

করোনা প্রতিরোধে প্রয়োজন না হলে জনসমাগমে না যাওয়ার জন্য পরামর্শ দিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা প্রতিরোধে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। প্রত্যেকের মাস্ক পড়ে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই। আপাতত স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ