News Bangla 24 BD | ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল নির্বাচিত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল নির্বাচিত


ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ১৫ হাজার ৯৫৫ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন। নভেল করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম পেয়েছেন ৮১৭ ভোট। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপনির্বাচনের ভোটগ্রহণ চলে।

এছাড়া অপর প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান পেয়েছেন ৯৭ ভোট, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির কাজী মুহাম্মদ আব্দুর রহিম পেয়েছেন ৬৩ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী পেয়েছেন ১৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের মো. মিজানুর রহমান পেয়েছেন ১৮ ভোট।

শনিবার রাতে ঢাকা টিচার ট্রেনিং কলেজের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কমকর্তা জি এম সাহাতাব উদ্দিন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়া ব্যারিস্টার ফজলে নূর তাপসের ছেড়ে দেওয়া এই আসনে ৩ লাখ ২১ হাজার ২৭৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৬ হাজার ৯৬৫ জন। ভোটের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ২৮ শতাংশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ