শ্রম আইন অনুযায়ী মজুরি পাবেন পোশাক শ্রমিকরা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ছুটির সঙ্গে দেশের সব পোশাক কারখানা বন্ধের আহ্বান জানায় পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমই।
এ সময়ে পোশাক কারখানা বন্ধ থাকলেও শ্রমিকদের অর্ধেক বেতন পরিশোধ করা হবে।
জানা গেছে, সরকারি বন্ধের পরপরই ২৬ মার্চ থেকে সাভার আশুলিয়া ও ধামরাইয়ে বিভিন্ন কারখানা বন্ধ করে দেয় মালিকরা। অনেকে এরপরেও কাজ চালিয়ে গেলেও বিজিএমই এর আহ্বানের পর বন্ধ হয়ে যায় বেশিরভাগ কারখানা।
এসময় অনেক কারখানাই করোনা পরিস্থিতিতে কারখানা বন্ধ রাখার নোটিশ দেয়। কিন্তু বেতন-ভাতা কী হবে সে বিষয়ে শঙ্কায় পড়েন শ্রমিকরা।
কারখানার মালিকরা জানিয়েছেন, শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী অর্থ পাবেন। নোটিশে যায় উল্লেখ থাকুক না কেন এখন সবাই শ্রম আইনের ১২ ও ১৬ ধারা অনুযায়ী ছুটি দিয়েছেন বলে গণ্য হবে। তাতে কারখানা বন্ধকালীন সময়ে শ্রমিকেরা মূল মজুরির অর্ধেক ও বাড়ি ভাড়া পাবেন।
এ বিষয়ে ধামরাইয়ের রেডিসন ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড-এর কর্মকর্তা সৈয়দ ফারদীন হাশেমী বলেন, শুরুতে অনেক কারখানাই সেভাবে আইন উল্লেখ না করেই কারখানা বন্ধ করে দেয়। তবে বিজিএমইএর আহ্বানের পরে আমাদের এখানে আইনের বিষয়টি উল্লেখ করে ছুটি দেওয়া হয়েছে। এখন শ্রমিকরা কারখানা বন্ধকালীন সময়ে মূল মজুরির অর্ধেক ও বাড়ি ভাড়া পাবেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 