News Bangla 24 BD | করোনায় মৃত্যু ৬০ হাজারের বেশি, আক্রান্ত ১১ লাখ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

মহামারি করোনা ভাইরাসে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাড়ছে আক্রান্তও। সবশেষ শনিবার রাত পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে।

করোনা ভাইরাস পর্যবেক্ষণ করা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে জানা গেছে, বিশ্বজুড়ে ৬১ হাজার ২০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আর আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৪১ হাজার ৪২৫ জন। সুস্থ হয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৪৯৮ জন।

করোনায় সবচেয়ে বাজে অবস্থা ইউরোপ ও আমেরিকার। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে; ১৪ হাজার ৭৮১ জন। স্পেনের অবস্থান তারপরই। সেখানে মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৪৪ জনের। আক্রান্ত লাখের বেশি।

ইতালি আর স্পেনের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে করোনা ভাইরাসে সাত হাজার ৪০৩ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৭ হাজারের বেশি।

এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে হয়েছে ৭০ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ