রাশিয়ায় একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত ১৭৮৬
কোভিড-১৯ করোনা ভাইরাসের মহামারি বিশ্বজুড়ে প্রাণ কেড়ে নিয়েছে প্রায় এক লাখ মানুষের। বিশ্বে প্রায় সবগুলো রাষ্ট্র আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। ভাইরাসটির থাবা বেড়ে চলছে রাশিয়াতে। একদিনে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়, রাশিয়ায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১৭৮৬ জন। এটাই দেশটিতে জাতীয় ভাবে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। সব মিলিয়ে এপর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯১৭ জন।
রাশিয়ার করোনা ভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮ থেকে গিয়ে দাঁড়িয়েছে ৯৪ জনে।
গত ডিসেম্বরে চীনে প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বের ১৯২টি দেশে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৬৭ হাজার ৫৯০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে কমপক্ষে ৩ লাখ ৫৭ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছে। আর বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ হাজার ৭০৬ জনে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত
যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল
আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২
জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা
৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ 