News Bangla 24 BD | সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হলে কঠোর ব্যবস্থা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হলে কঠোর ব্যবস্থা


করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সাধারণ ছুটির মেয়াদ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি ২৫ এপ্রিল পর্যন্ত জনসাধারণকে ঘরে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। সন্ধ্যা ৬টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এ নির্দেশ অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৫ এপ্রিল ও ১৬ এপ্রিল সাধারণ ছুটি থাকবে। এরপর ১৭ ও ১৮ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকবে। পরে ১৯ থেকে ২৩ এপ্রিল সাধারণ ছুটির থাকবে সঙ্গে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে অফিস খুলবে ২৬ এপ্রিল।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, বর্ণিত ছুটি অন্যান্য সাধারণ ছুটির মতো বিবেচিত হবে না। নিম্নে বর্ণিত নির্দেশাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

(১) করোনা ভাইরাসের সংক্রামণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে।

(২) অতীত জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো।

(৩) সন্ধ্যা ৬টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এ নির্দেশ অন্যান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। (৪) এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীসিত করা হলো

(৫) বিভাগ/জেলা/উপজেলা/ইউনিয়ন পর্যায়ে কমরত সকল কর্মকর্তা/কর্মচারীকে দায়িত্ব পালনের জন্য নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে। (৬) জরুরি পরিসেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রয়োজ্য হবে না। কৃষি পণ্য, সার, কীটনাশক, জ্বালানী, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন, কাঁচামাল, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতাবহির্ভূত থাকবে।

(৭) জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ