News Bangla 24 BD | ছুটির মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ছুটির মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত


করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বুধবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। আগামী ৬ মে বুধবার বৌদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি এর সঙ্গে সংযুক্ত করা হবে কী হবে না, সে বিষয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা চলছে বলেও জানান তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনা প্রতিরোধে গঠিত জাতীয় সমন্বয় কমিটির এক সভায় সাধারণ ছুটির মেয়াদ আগামী ১ মে পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে সামারি পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর দফতরে।

করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এবার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পঞ্চম দফায় ছুটি বাড়ল।

এ বিভাগের অন্যান্য সংবাদ