News Bangla 24 BD | ভারতে আক্রান্তের সংখ্যা ২০ হাজার,মৃত্যু ৬৫২ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

করোনা ভাইরাসের প্রাণঘাতী হানায় ভারতে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। আর এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৬৫২ জন।

বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪৮৬ জনের দেহে নতুন করে করোনা ভাইরাসের জীবাণু ধরা পড়েছে। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৭১ জনে। তবে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯৫৯ জন। আর একই সঙ্গে করোনায় বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯ জনের।

সারা দেশের মধ্যে করোনা সংক্রমণের সবচেয়ে ভয়াবহ মহারাষ্ট্রে। সেখানে ৫ হাজার ২২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশটির এ রাজ্যে মৃত্যু হয়েছে ২৫১ জনের। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৭২২ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে গুজরাট। এখানে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭২ জন। তৃতীয় স্থানে থাকা দিল্লিতে ২ হাজার ১৫৬ জন আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত দেড় হাজার ছাড়িয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান ও তামিলনাড়ুতে। আর ১ হাজার ৪১২ জন সংক্রমিত হয়েছেন উত্তরপ্রদেশে। তেলঙ্গানায় করোনা আক্রান্ত ৯৪৫ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ