দেশে করোনায় ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫০৩ ,মৃত্যু ৪
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্ত হয়েছেন ৫০৩ জন। একই সঙ্গে আরও ৪ জন মারা গেছেন। চারজনই পুরুষ এবং সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা ১৩১ জনে দাঁড়ালো। এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪ হাজার ৬৮৯ জন। নতুন ৪ জনসহ এ পর্যন্ত বাড়ি ফিরেছেন ১১২ জন।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে করোনা
পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৫০৩ জনের শরীরেকরোনা
ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২১টি প্রতিষ্ঠানে তিন হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 