যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে উত্তর কোরিয়ায় করোনা প্রবেশের চেষ্টা
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে উত্তর কোরিয়ায় করোনা ভাইরাস প্রবেশের চেষ্টা চালাচ্ছে। এমন অভিযোগ করেছে উত্তর কোরিয়ার সরকার।
উত্তর কোরিয়ার দক্ষিণ পিয়োঙ্গান প্রদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই দুই দেশের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে।
জানা গেছে, দক্ষিণ পিয়োঙ্গান প্রদেশের সরকারের কাছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়ায় করোনা প্রবেশ করাতে চাওয়ার বিষয়টি তুলে ধরেছেন এক শিক্ষক।
ওই শিক্ষক তার লেখা অভিযোগে দাবি করেছেন, উত্তর কোরিয়ায় পাঠানোর আগে বিভিন্ন বস্তুতে করোনা ভাইরাস ছিটিয়ে পরীক্ষা করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। আর এ জন্য উত্তর কোরিয়ার সরকারকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ওই শিক্ষক।
বিশ্বের প্রায় অধিকাংশ দেশে তাণ্ডব চালালেও উত্তর কোরিয়ায় করোনা ভাইরাস তেমন কোন প্রভাব ফেলতে পারেনি। দেশটির সরকারের দাবি উত্তর কোরিয়ায় কোনও করোনা আক্রান্ত রোগী নেই। তবে উত্তর কোরিয়ার এমন দাবিতে সন্দেহ প্রকাশ করছে বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত
যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল
আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২
জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা
৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ 