দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ৭০৯,মৃত্যুবরণ ৭ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস ৫ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৫ হাজার ৯৫১টি পরীক্ষা হয়েছে। আজ নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৭০৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে
শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে আরো বলা হয়,দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৭ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে। ।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ১৯১ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১০১ জনে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 