গত ২৪ ঘণ্টায় করোনা নতুন শনাক্ত ৩৮০৯,মৃত্যু ৪৩
গত ২৪ ঘণ্টায় করোনা নতুন করে আরো তিন হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জন।
একই সময়ে ভাইরাসে আরো ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যু বেড়ে দাঁড়ালো এক হাজার ৭৩৮ জন।
রবিবার দুপুরে অনলাইনে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে জানানো হয়, শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ২৬ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪০৯ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭২৭ জন।
বরাবরের মতো করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 