আগামী ১৪ জুলাই যশোর-৬ ও বগুড়া-১ আসনে উপনির্বাচন
করোনা ভাইরাস সংকটের মধ্যেই বগুড়া-১ এবং যশোর-৬ এই দুটি সংসদীয় আসনে পুনঃভোটের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৪ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।
শনিবার বিকালে আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত জরুরি এক কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কমিশন সভা শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর ইত্তেফাককে জানান, কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ভোট আয়োজন করা হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা কারণেই মূলত এই সংকটের মধ্যে ভোট করতে হচ্ছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এর সাথে বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৯ মার্চ। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে নির্বাচন স্থগিত করে দেয় ইসি।
গত ১৮ জানুয়ারি সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন শূন্য হয়।
সংবিধানের ১২৩(৪) অনুযায়ী সংসদীয় আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে বগুড়া-১, যশোর-৬ সংসদীয় আসনে সেটা মানা সম্ভব হয়নি। নির্বাচন আয়োজনের ৯০ দিনের বাধ্যবাধকতা গত এপ্রিলেই শেষ হয়েছে। তবে শর্ত থাকে যে প্রধান নির্বাচন কমিশনারের মতে কোন ‘দৈব-দুর্বিপাকের কারণে’ এই দফায় নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী ৯০ দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে। সংবিধান প্রদত্ত সিইসির হাতে থাকা পরবর্তী ৯০ দিন পার হবে যথাক্রমে ১৫ ও ১৮ জুলাই।
ইসি সচিবের মতে, বর্তমান পরিস্থিতিতে ভোট করতে না পারলে আমরা খুশি হতাম। কিন্তু সংবিধান অনুযায়ী ভোট করতেই হবে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 